ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক ৫ বছরেই দ্বিগুণ হতে পারে সোনার দাম জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন

নরসিংদী মনোহরদীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নরসিংদীর মনোহরদীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত আজিজুর রহমান উপজেলার কৃষ্ণপুর গোলমামুদ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের জাহেদ আলীর ছেলে। এ ঘটনায় শুক্রবার (২১ মার্চ) রাতে মনোহরদী থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে।
মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মেয়েকে বাড়িতে রেখে বাবা-মা ঈদের কেনাকাটা করতে চালাকচর বাজারে যায় । এ সুযোগে প্রতিবেশী আজিজুর মেয়েকে ফুঁসলিয়ে বাড়ির পাশের কলাবাগানের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনাটি লোক মারফত জানতে পেরে বাবা-মা দ্রুত বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞেস করলে সে স্বীকার করে। পরদিন শুক্রবার রাতে মেয়েটির মা বাদী হয়ে মনোহরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বার জানান, নির্যাতনের শিকার শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক

নরসিংদী মনোহরদীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৩:২৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫