ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

 চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে চাঁদপুরের সাধারণ জনগণ, রাজনৈতিক নেতা ও মেডিকেল কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাগর হোসেন, জাতীয় নাগরিক পার্টির জেলা প্রতিনিধি তামিম খান, চাঁদপুরের সাধারণ জনগণের পক্ষে চাঁদপুর প্রেক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, বর্তমান সাধারণ সম্পাদক কাদের পলাশ।

চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রবিউল হাসান, মেহেদী হাসান মিশু, তৌহিদুর রহমান আরমান, জোবায়ের আল রশিদ, সাফওয়াত সাইফ উল্লাহ, ইন্টার্ন চিকিৎসক সাজিয়া অঞ্জলি ও রুবায়েদ।

চাঁদপুরবাসীর পক্ষে বক্তারা বলেন, চাঁদপুর মেডিকেল কলেজ এর জন্য জমি অধিগ্রহণ প্রায় শেষ হওয়ার পথে। এরপরই অবকাঠামগত উন্নয়ন কাজ শুরু হবে। যারা এটি বন্ধের বিষয়ে কথা উঠিয়েছে, তা কোনভাবেই সঠিক না। এটি চাঁদপুরসহ আশাপাশের জেলার কোটি মানুষের দাবী। খুব দ্রুত এই হাসপাতালের কাজ বাস্তবায়ন হবে।

শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, সম্প্রতি সময়ে এই কলেজের শিক্ষা মানহীন বলা হচ্ছে। যদি এমন হয় তাহলে মান উন্নয়নের জন্য ব্যবস্থা নিন। মেধার ভিত্তিতে এই মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। শিক্ষার পরিবেশসহ সবকিছুর ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। আমাদের অধিকার বাস্তবায়নের জন্য আপনারা দ্রুত ব্যবস্থা নিন। আর না হয় চাঁদপুরবাসীসহ শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০২:২৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫