শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ,দেশমাতা , দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় কুমিল্লার নবগঠিত মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২২ মার্চ) নগরীর ফাইন্ড কমিউনটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে ১ নং যুগ্ন আহবাহক আতিক সেলিম রুবেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবু। এ সময় আরো উপস্থিত ছিলেন নবগঠিত মহানগর স্বেচ্ছাসেবদল কমিটির ২ নং যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, যুগ্ন আহবায়ক তারেক আজিম রাজন, সদস্য, সাইফুল ইসলাম রাশেদ, ডাক্তার আব্দুল মুকিত খান, আব্দুল্লাহ আল বাকি, দীপ্তি রায়, ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুন্নাসহ মহানগরের ২৭ টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ.।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় নবগঠিত মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
-
মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা - আপডেট সময় ০১:৫৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- ৬৫৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























