ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু শিক্ষা ক্যাডার সহিদুল ইসলামকে ঘিরে আবাসন ব্যবসার অভিযোগ ‘লেক আইল্যান্ড ঢাকা’র বিরুদ্ধে শত কোটি টাকা নিয়ে প্লট না দেওয়ার অভিযোগ বনানী প্রেসক্লাবের বিজয় ও লিমনসহ চার গণমাধ্যমকর্মীর প্রয়াণ: মঙ্গলবার বাদ মাগরিব খিলক্ষেত প্রেসক্লাবে বিশেষ দোয়া জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে

মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমে যে রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপে খেলতে এসে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন বর্তমান বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে পঞ্চম বিশ্বকাপ খেলছেন আর্জেন্টাইন অধিনায়ক।

শুধু তাই নয় সৌদি আরবের বিপক্ষে মঙ্গলবার আরেকটি রেকর্ডেও নাম লেখান মেসি। পঞ্চম খেলোয়াড় হিসেবে ৪টি বিশ্বকাপে গোল দেওয়ার রেকর্ডও গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। সৌদির বিপক্ষে স্পট কিক থেকে আর্জেন্টিনাকে লিড এনে দেন পিএসজি তারকা। তাতেই হয়ে যায় আরেকটি রেকর্ড।

এবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেই তিনি ছুঁলেন স্বদেশী কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। কাতার বিশ্বকাপে শনিবার রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমেই এই রেকর্ড গড়েন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দেশটির হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে এখন ম্যারাডোনার পাশে অবস্থান করছেন পিএসজির এই ফরোয়ার্ড।

দেশের হয়ে ইতোমধ্যে ম্যারাডোনাকে ছাড়িয়ে সর্বোচ্চ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। তবে বিশ্বকাপের মঞ্চে ম্যারাডোনাকে ছুঁতে অপেক্ষা করতে হয়েছে এই আসর পর্যন্ত। ২১ ম্যাচ খেলে এই দুইজন এখন পাশাপাশি অবস্থান করছেন। পরবর্তী ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই তিনি ছাড়িয়ে যাবেন ম্যারাডোনাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমে যে রেকর্ড গড়লেন মেসি

আপডেট সময় ০৩:৪৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২