ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

শুক্রবার লাখো রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন ডঃ ইউনূস ও গুতেরেস

আগামীকাল শুক্রবার এক লাখেরও বেশি রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পরদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তিনি কক্সবাজারে যাবেন। দুইজনই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে এক লাখেরও বেশি রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস ও অ্যান্তোনিও গুতেরেস।

আজ বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, কাল বিকেল ৫টায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে জাতিসংঘের মহাসচিবের। তিন দিনের এই সফরে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।

১৪ মার্চ সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা ও উচ্চ প্রতিনিধি সঙ্গে বৈঠক করবেন অ্যান্তোনিও গুতেরেস। এরপর তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা একসঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন। কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের সাথে ইফতারের পাশাপাশি কক্সবাজার কোর্টহিলে অবস্থিত কেন্দ্রীয় মডেল মসজিদ শুভ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা মসজিদ উদ্ভোদন করার জন্য আগে থেকে প্রস্তুতি রেখেছেন কক্সবাজার জেলা প্রশাসন।

প্রেস সচিব জানিয়েছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের রাখাইন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জরুরি। ড. মুহাম্মদ ইউনুস ও অ্যান্তোনিও গুতেরেসের মধ্যে বৈঠকে বিষয়টি প্রাধান্য পাবে। রোহিঙ্গা ক্রাইসিস গ্লোবাল ম্যাপে আনতে চাইছেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক অঙ্গনে তিনি রোহিঙ্গা ক্রাইসিস হাইলাইট করছেন।

রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, অ্যান্তোনিও গুতেরেসের সফরে তা বাড়ানো যাবে। এর আগে, রোহিঙ্গা সংকটের সময় ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন অ্যান্তোনিও গুতেরেস। এটি তার দ্বিতীয় সফর।

জাতিসংঘ মহাসচিব জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথেও বৈঠক করবেন। সফরের অংশ হিসেবে অ্যান্তোনিও গুতেরেসের একটি প্রেস ব্রিফিং আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান শফিকুল আলম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

শুক্রবার লাখো রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন ডঃ ইউনূস ও গুতেরেস

আপডেট সময় ১০:৫১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫