ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

“দেশের মানুষ”শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে”খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের সর্বত্র উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে আবারও দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থাতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ইভিএম না ব্যালটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি দেশে আগুন সন্ত্রাস আর জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। তারা আবারও আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। এসময় তারেক রহমানকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, দেশের মানুষ আর ঘোলা পানিতে মাছ শিকার করতে দেবে না। সাহস থাকলে দেশে এসে রাজনীতি করেন। তিনি আগামী নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টিকিটের অগ্নিমূল্যে যাত্রীদের নাভিশ্বাস

“দেশের মানুষ”শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে”খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২