ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

নয়াপল্টনে সমাবেশ করতে চাওয়া বিএনপির হীন উদ্দেশ্য : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নয়াপল্টনে নিজেদের অফিসের সামনে সমাবেশ করা বিএনপির একটা হীন উদ্দেশ্য। বড় সমাবেশ কখনো রাস্তায় হয় না। রাস্তায় বড় সমাবেশ করা অনুচিত। এতে জনগণের দুর্ভোগ হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাদের লোক যে ৩০ থেকে ৫০ হাজারের বেশি হবে না এটা তারা আগে থেকেই জানে। সেটিও যদি হয়, কোনো অবস্থাতেই একটি ব্যস্ত রাস্তা বন্ধ করে সমাবেশ করা উচিত নয়। নয়াপল্টনে সমাবেশ করার ওপর জোর দেওয়ার মাধ্যমে তারা এটিই প্রমাণ করছে, প্রথমত তারা শঙ্কিত, তাদের ওখানে লোক হবে না। দ্বিতীয়ত রাস্তায় সমাবেশ করলে গণ্ডগোল করতে সুবিধা হয়।

এই দুই উদ্দেশ্যে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। সরকার গণ্ডগোল করার অনুমতি কাউকে দিতে পারে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। তিনি বলেন, প্রশাসন তো গণ্ডগোল করার অনুমতি কাউকে দিতে পারে না। সমাবেশ করার অনুমতি দিতে পারে। গণ্ডগোল করার উদ্দেশ্যে কোনো সমাবেশের অনুমতি তো সরকার দিতে পারে না।

পাশাপাশি বিএনপির মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসকে অবহিত করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, আমি সংক্ষেপে বিএনপির মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও তার কানে তুলেছি, তিনি তা শুনেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

নয়াপল্টনে সমাবেশ করতে চাওয়া বিএনপির হীন উদ্দেশ্য : তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২