ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা সিলেটে আইফোনের জন্য শ্বাসরোধে যুবককে হত্যা ফিরেছেন কামিন্স, অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে আরও যারা ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি ‎ নির্বাচিত হলে হরিপুর উপজেলা থেকেই উন্নয়ন শুরু – মাওলানা আব্দুল হাকিম ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ২ চুয়াডাঙ্গা-১ আসনে এনসিপির প্রার্থী মোল্লা ফারুক এহসান খুনি হাসিনা শতশত ছাত্র জনতা কে হত্যা করে দেশ থেকে পালিয়ে গেছে – শিবির সভাপতি জাহিদুল জনগণ এখন ইসলামী নেতৃত্ব চায় : ফয়জুল করিম জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী

বকশীগঞ্জে গাঁজা সেবন করতে না দেওয়ায় এক নারীকে কুপিয়ে জখম

  • এফ এইচ ইমরুল
  • আপডেট সময় ০৪:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬০৬ বার পড়া হয়েছে

জামালপুরের বকশীগঞ্জে গাঁজা সেবন করতে না দেওয়ায় রাতের আঁধারে ঘরে ঢুকে এক নারীকে দা দিয়ে কুপিয়েছে দুই মাদকসেবী। এ ঘটনায় অভিযান চালিয়ে এক মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে এঘটাটি ঘটেছে বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (২৫) শুক্রবার রাতে তার দুই শিশু সন্তানকে নিয়ে নিজ ঘরে শুয়ে পড়েন। রাত ৯ টার দিকে একই গ্রামের রেহান আলীর ছেলে সোহাগ (১৮) ও মতিউর রহমানের ছেলে জসিম উদ্দিন (২০) কৌশলে মোর্শেদা বেগমের ঘরে ঢুকেন।
এসময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। ঘরে ঢুকেই গাঁজা সেবন করতে চাইলে মোর্শেদা বেগম তাঁদের বাঁধা প্রদান করেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে দা বের মোর্শেদা বেগমকে এলোপাতারী কুপিয়ে জখম করেন।
এসময় মোর্শেদা বেগমের ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে দুই মাদকসেবী পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে মোর্শেদা বেগম সেখানেই চিচিৎসাধীন রয়েছেন।
এঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে আটক করেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় মোর্শেদা বেগমকে হত্যার চেষ্টা করা হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা

বকশীগঞ্জে গাঁজা সেবন করতে না দেওয়ায় এক নারীকে কুপিয়ে জখম

আপডেট সময় ০৪:২১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫