ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে।

রোববার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, কোম্পানিটির বিদায়ী বছরের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। সেখান থেকে সাধারণ বিনিয়োগকারীদের ৯ কোটি ৫৩ লাখ ৯২ হাজার ৫৪৭টি শেয়ার বিপরীতে ২০ পয়সা করে মোট ১ কোটি ৯০ লাখ ৭৮ টাকা ৫০৯ পয়সা সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বাবদ দেবে।

এর আগের বছর ২০২১ সালের কোম্পানির ইপিএস হয়েছিল ৩৮ পয়সা। সেই সময়ও ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল শেয়ারহোল্ডারদের। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৯ টাকা ৪০ পয়সা।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির ডিসেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ ঘোষণা

আপডেট সময় ১১:৫১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২