ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল  আত্রাইয়ে এবারে ঈদ বাজারে বাজেটের চেয়ে দাম বেশি পছন্দের পোশাকের সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর ভবনের ছাদে মিলল শিশুর মরদেহ মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২ শবে কদর লাভের সহজ ৫ উপায়

দেশে খাদ্যের সংকট নেই – খাদ্য সচিব

খাদ্য সচিব ইসমাইল হোসেন বলেছেন, এই মুহূর্তে দেশে খাদ্যের কোনো সংকট নেই, সরবরাহ পরিস্থিতির ভালো আছে। যে কারণে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

রোববার (১ সেপ্টেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক খাদ্য পরিস্থিতিসহ আভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ, মজুত পরিস্থিতি ও বন্যা দুর্গত জেলাগুলোতে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

খাদ্য সচিব বলেন, এখন খাদ্যের (চাল ও গম) সরকারি মজুত ১৯ লাখ, এটা নিরাপদ পর্যায়ে আছে। আমরা আপদকালীন মজুত ধরেছি ১৩ লাখ টন, এ সংগ্রহ মৌসুমে এখন পর্যন্ত আরও দুই লাখ টন হওয়ার কথা। সেখানে আমাদের মজুত অনেক বেশি আছে।

তিনি বলেন, শুধু সরকারি মজুত নয়, বেসরকারি ১৫০০ মিলে মজুত সন্তোষজনক বলে আমরা জেনেছি। কারণ গত বোরো মৌসুমে উৎপাদন ভালো হয়েছে। এছাড়া, সরবরাহ মধ্যবর্তী সময়ে কিছুটা বিঘ্ন ছিল। কিন্তু এখন কোনো সমস্যা নেই।

বিদেশ থেকে খাদ্য কেনা বা আমদানি প্রসঙ্গে তিনি আরও বলেন, এখন সরকারি কোনো ক্রয় প্রস্তাব নেই। নতুন সরকার সম্মতি দিলে কিনব। তবে, গত বছরের কেনা ৫০ হাজার টন গমের একটি জাহাজ বন্দরে খালাসের জন্য আছে।

চালের দাম প্রসঙ্গে ইসমাইল হোসেন বলেন, আগস্টের ৫ তারিখের আগে পর্যন্ত চালের দাম ২-৫ টাকা বেড়েছিল। এখন কমেছে। বাজারে ৪৯-৫১ টাকা সাধারণ মানের চাল পাওয়া যাচ্ছে। এটা স্বস্তিদায়ক।

গতকাল ৩১ আগস্ট বোরো মৌসুমের সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের এ মৌসুমে ১১ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল, হয়েছে ১১ লাখ ২৫ হাজার টন। আতপ চালও এক লাখ টনের লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ হাজার টন বেশি হয়েছে। তবে, ধানের সংগ্রহ কম হয়েছে। এটা বরারবই কম হয়, গত বছর ৪০ শতাংশ হয়েছিল, সে তুলনায় ভালো হয়েছে। পাঁচ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীত হয়েছে দুই লাখ ৯৬ হাজার টন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা

দেশে খাদ্যের সংকট নেই – খাদ্য সচিব

আপডেট সময় ০৩:৫৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪