সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

ত্রাণ পাঠাল তুরস্ক, বাংলাদেশের পাশে থাকার ঘোষণা এরদোগানের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মঙ্গলবার ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে অভিনন্দন জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। এ সময় দেশ পুনর্গঠন এবং বন্যা কবলিত মানুষদের মানবিক সহায়তার ঘোষণা দেন তিনি।

এর একদিন না যেতেই বুধবার বন্যার্তদের জন্য ১৬ হাজার ৭৫০ প্যাকেট ত্রাণ সরবরাহ করেছে তুরস্ক। বুধবার তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একইসঙ্গে বন্যায় প্রাণহানিতে সমবেদনা প্রকাশ করে আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এরদোগান। নিজের এক্স (আগের টুইটার) হ্যান্ডলে বন্যা কবলিত অঞ্চলের একটি ভিডিও প্রকাশ করেছেন তুর্কি রাষ্ট্রপ্রধান।

ওই ভিডিওর ক্যাপশনে এরদোগান বলেন, ‘আমরা আমাদের বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি তুরস্কের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। তারা বন্যায় কঠিন সময় পার করছে। কঠিন সময়ে আমরা আমাদের বাংলাদেশি ভাই-বোনদের একা ছেড়ে দিচ্ছি না। তারা বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে, আমরা তাদের এই ক্ষতি নিরাময়ের জন্য পাশে থাকবো।’

এরদোগান আরও বলেন, ‘আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন, সৃষ্টিকর্তা তাদের রহমত করুন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সব সময় তাদের পাশে আছি’।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

ত্রাণ পাঠাল তুরস্ক, বাংলাদেশের পাশে থাকার ঘোষণা এরদোগানের

আপডেট সময় ১১:২৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪