সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয় রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

পুনর্গঠন বিমানের পরিচালনা পর্ষদ

বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ২৭ আগস্ট মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্যা জানানো হয়। প্রজ্ঞাপনে ১৩ সদস্যের ওই পর্ষদ গঠনের কথা জানানো হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান হিসেবে আগেই নিয়োগ পেয়েছেন বিমানের সাবেক এমডি আব্দুল মুয়ীদ চৌধুরী। তিনি ছাড়াও প্রজ্ঞাপনে পর্ষদের পরিচালক হিসেবে আরও চারজনের নাম উল্লেখ করা হয়েছে।

এরা হলেন বাংলাদেশের ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, বিমানের সাবেক পরিচালক লেফটেনেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শাহরিয়ার আহমেদ চৌধুরী, আইএসিএবির কাউন্সিলর ও ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের এমডি ও সিইও নূর-ই-খোদা আব্দুল মবিন ও র‍্যাংগস ওয়াটারফ্রন্ডের আলী আশফাক।

পর্ষদের বাকি ৮টি পদে যারা থাকবেন, তারা হলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, এনবিআর চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং বিমানের এমডি ও সিইও (যখন যিনি দায়িত্বে থাকবেন)।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের

পুনর্গঠন বিমানের পরিচালনা পর্ষদ

আপডেট সময় ১১:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪