ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ড. ইউনূসকে ফোন করে যে আশ্বাস দিলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন।

ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের বন্যাদুর্গত এলাকায় মূল্যবান প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, তুরস্ক বন্যার্তদের মানবিক সহায়তা দেবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর দীর্ঘদিনের বন্ধু তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তিনি এবং তুর্কি ফার্স্ট লেডি এমিনি এরদোগান জাতিসংঘের উচ্চ পর্যায়ের জিরো-ওয়েস্ট ফোরামের সদস্য।

তিনি তুরস্কের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের উৎপাদনসহ গুরুত্বপূর্ণ খাতে তুরস্কের বিনিয়োগ প্রয়োজন হবে, যেখানে তুরস্ক একটি শক্তিশালী বৈশ্বিক শক্তি।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, দেশ পুনর্গঠনে সহায়তার প্রচেষ্টায় তিনি শিগগিরই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবেন।

তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান। প্রফেসর ইউনূস এ প্রস্তাব গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময়ে দেশ সফর করবেন।

প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনিও সেই প্রস্তাব গ্রহণ করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ড. ইউনূসকে ফোন করে যে আশ্বাস দিলেন এরদোগান

আপডেট সময় ১১:৩৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪