ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

স্কুল থেকে ফেরার পথে মামা পরিচয়ে শিশুকে অপহরণ, ৫ হাজার টাকা দাবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে সাইফা আক্তার সারা নামে এক স্কুলছাত্রী অপহৃত হয়েছে। স্কুল থেকে ফেরার পথে মামা পরিচয়ে তাকে তুলে নিয়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

সাইফা আক্তার সারা (৭) উপজেলার জালালপুর গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে ও কটিয়াদী হলি ক্রিসেন্ট পাবলিক স্কুলের নার্সারি ক্লাশের শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চরঝাকালিয়া এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মামা পরিচয় দিয়ে সারাকে নিয়ে গেছে বলে তার সহপাঠীরা জানায়। বিকালে শিশুটির বাবার মোবাইল ফোনে অজ্ঞাতনামা একজন টাকা দাবি করেছে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে সাইফাকে অপহরণ করে নিয়ে যায়। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে অপহৃত শিশুর বাবার মোবাইল নম্বরে একটা অপরিচিত নম্বর থেকে বাবা শফিকের কাছে ৫ হাজার টাকা দাবি করে।

অপহৃত সাইফা আক্তার সারার বাবা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বিকালে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, অপহৃত সাইফা আক্তার সারাকে উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

স্কুল থেকে ফেরার পথে মামা পরিচয়ে শিশুকে অপহরণ, ৫ হাজার টাকা দাবি

আপডেট সময় ১১:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪