ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বিয়ের আসর থেকে পালিয়ে গেলেন কনে

কুড়িগ্রামের চিলমারীতে বিয়ের আসর থেকে মুমু আক্তার (১৮) নামে এক কনে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার পুটিমারী হাটিথানা গ্রামে এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী হাটিথানা গ্রামের বাসিন্দা মাজু মিয়ার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী মুমু আক্তারের সঙ্গে উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে তারিকুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়। সেই মোতাবেক সোমবার রাতে বিয়ে করতে বরযাত্রী কনের বাড়িতে যান। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীদের খাবার পরিবেশনকালে পাত্রী সেজে বসে থাকা কনে মুমু আক্তার কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও কনেকে না পেয়ে বরযাত্রী বরকে নিয়ে বাড়ি ফিরে যায়।

তবে কেন কার সঙ্গে পালিয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি। চাঞ্চল্যকর এ খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, বিষয়টি আমার জানা নাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বিয়ের আসর থেকে পালিয়ে গেলেন কনে

আপডেট সময় ০৬:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪