ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

‘ধর্মভিত্তিক রাজনীতি চাই না’ এমন বক্তব্য দিইনি: আসিফ নজরুল

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল’ শিরোনামে প্রচারিত সংবাদটিকে ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ৪৯ সেকেন্ডের ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, ‘কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজের ভিডিও ক্লিপ পাঠালেন। এটিএন বাংলা নিউজের। সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে—ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল।’

তিনি বলেন, ‘আমি বিনয়ের সঙ্গে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি, ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না, এটা নিয়ে আজ কোথাও কোনো আলোচনা ছিল না। ধর্মভিত্তিক রাজনীতি এ শব্দটা কোনো সভাতেই আমি উচ্চারণই করিনি। আপনারা কোথা থেকে এসব টাইটেল বানান, এগুলো তো মানুষকে বিভ্রান্ত করে।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘আমি দুঃখ পেয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বুঝে না বুঝে যেকোনো কারণে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। আমি এ ধরনের কোনো কথা বলিনি। আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করছি ঠিক করে নেবেন।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

‘ধর্মভিত্তিক রাজনীতি চাই না’ এমন বক্তব্য দিইনি: আসিফ নজরুল

আপডেট সময় ১২:১৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪