সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

শিক্ষার্থীদের ওপর আনসারের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর আন্দোলনরত আনসার সদস্যদের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
রোববার রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে এ বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে জোহা চত্বরে জড়ো হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘এইট পাশ আনসার, গায়ে হাত দেওয়ার সাহস কই পাস’, ‘আনসারের চামড়া তুলে নিবো আমরা’, ‘আনসারের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’ বলে স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক মেহেদী হাসান মুন্না বলেন, গত ১৬ বছরের ধরে শেখ হাসিনা ফ্যাসিস্ট কাঠামো তৈরি করেছিলো। এমনকি এ কাঠামোকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রাতিষ্ঠানিকভাবে বলয়ও তৈরি করেছে। যা অন্তবর্তীকালীন সরকারের সংস্কার করতে নিঃসন্দেহে সময় লাগবে। তাছাড়া দেশে নানা সংকট বিদ্যমান। সম্প্রতি ভারতের সৃষ্টি করা আকস্মিক বন্যাতেও পরিস্থিতি জটিল। এমন সময় আমরা দেখছি আওয়ামী লীগের দোসররা আনসারদের একটা অংশ নৈরাজ্য তৈরির জন্য শিক্ষার্থীদের ওপর হামলা করেছে; পাশাপাশি সচিবালয়ও ঘেরাও করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই ও এ ঘটনায় দ্রুত বিচার দাবি করছি।’

এসময় বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অন্তত শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

শিক্ষার্থীদের ওপর আনসারের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

আপডেট সময় ১০:৪৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪