ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

সরকারের পতনের প্রেক্ষাপটে পাচারকারীরা দেশ থেকে বিপুল অর্থ সরিয়ে নিচ্ছে বা নেওয়ার পাঁয়তারা করছে, এমন আশঙ্কায় নগদ টাকা উত্তোলনের সীমা ঠিক করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। গত ৮ আগস্ট ব্যাংক থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা সীমা আরোপ করে বাংলাদেশ ব্যাংক।

পরে গত ১১ আগস্ট থেকে এই টাকা তোলার সীমা বাড়িয়ে ২ লাখ পর্যন্ত করা হয়েছিল। এরপর টাকা তোলার সীমা আরেক দফা বাড়িয়ে ৩ লাখ পর্যন্ত করা হয়। এবার আরও এক দফা বাড়িয়ে সেটা ৪ লাখে উন্নীত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার (২৪ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ রোববার থেকে ব্যাংকের গ্রাহকরা এক হিসাব থেকে নগদ ৪ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিয়মে টাকা তোলা যাবে।

সূত্র বলছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলনে সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এজন্য এখন থেকে এক হিসাব থেকে ৪ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

আপডেট সময় ১০:১৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪