ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

কৃষিপণ্যের দাম কমানোর দাবিতে নয়াপল্টনে কৃষক সমাবেশ চলছে

কৃষিপণ্যের  দাম কমানোর দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে অস্থায়ী মঞ্চে কৃষক দলের কৃষক সমাবেশ চলছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার পর কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ কার্যকর শুরু হয় 

সার, বীজ, ডিজেল ও কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো এবং খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সমাবেশের আয়োজন করে কৃষক দল।

সমাবেশের কারণে নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে, সাপ্তাহিক ছুটির দিন হলেও সমাবেশের কারণে ওই এলাকার আশপাশের সড়কে যানজটের কারণে কিছুটা দুর্ভোগে মধ্যে পড়েছে সাধারণ মানুষ। আর সমাবেশে নিরাপত্তা জোরদারে সমাবেশস্থলের পাশে এবং নাইটিঙ্গেল মোড় পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জারিফ তুহিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া আরও সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আমিনুল হক, তাবিথ আউয়াল, ইকরাক হোসেন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

কৃষিপণ্যের দাম কমানোর দাবিতে নয়াপল্টনে কৃষক সমাবেশ চলছে

আপডেট সময় ০৬:২৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২