ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

সাত বছর পর মুনাফায় বিচ হ্যাচারি, দেবে লভ্যাংশও

টানা সাত বছর পর মুনাফার মুখ দেখেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড। মুনাফা বাড়ায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য দেড় শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির পর্ষদ। এর আগে কোম্পানির শেয়ারহোল্ডারদের ২০১৪ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ৩০ জুন সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। সেখান থেকে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য দেড় শতাংশ নগদ অর্থাৎ ১৫ পয়সা করে লভ্যাংশ দেবে। অর্থাৎ কোম্পানিটির দুই কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮৩৬ টি শেয়ারের বিপরীতে ৪০ লাখ ৩৮ হাাজার ৪২৫ টাকা দেবে। বিদায়ী বছরে কোম্পানির করপরবর্তী মুনাফা হয়েছে ৯১ লাখ ৮ হাজার ২২৪ টাকা। বাকি টাকা কোম্পানির রিজার্ভে রাখা হবে।

এর আগের বছর ২০২১ সালে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২২ পয়সা। অর্থাৎ ৯১ লাখ ৮ হাজার ২২৪ টাকা লোকসান ছিল। সেই লোকসান কাটিয়ে কোম্পানিটি মুনাফায় ফিরেছে।

সবমিলিয়ে কোম্পানির ২০১৪ সালের পর এই প্রথম শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিল। ২০১৪ সালে শেয়ারহোল্ডার ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। তারপর থেকে কোম্পানিটি লোকসান দেখিয়ে আসছে। ২০০২ সালে তালিকাভুক্ত কোম্পানিটি ২০০৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা সাত বছর যথাক্রমে, ১০, ১২, ১৫, ১০, ১০, ১৫ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। তবে নগদ লভ্যাংশ দিয়েছে এই প্রথম।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

সাত বছর পর মুনাফায় বিচ হ্যাচারি, দেবে লভ্যাংশও

আপডেট সময় ১২:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২