ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

কৃষি উপকরণ ও সার আমদানির এলসির মেয়াদ বাড়ল

চলমান পরিস্থিতিতে ‘সরবরাহকারী ও ক্রেতাদের ঋণ সহায়তা’র আওতায় রাসায়নিক সার, শিল্পের কাঁচামাল, রপ্তানি খাতের ব্যাক টু ব্যাক এলসি ও কৃষি উপকরণ আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানিসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স এবং বার্সার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধ সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। এই সুবিধা আগামী ২০২৩ সালের জুন পর্যন্ত বলবত থাকবে।

বিলম্ব মূল্য পরিশোধ ব্যবস্থায় আমদানি দায় পরিশোধের সময় বাড়ানোর নতুন এই নির্দেশনা মেনে চলতে ব্যাংকগুলোকে বলা হয়েছে। তবে এই সুবিধা রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে না— বলছে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

কৃষি উপকরণ ও সার আমদানির এলসির মেয়াদ বাড়ল

আপডেট সময় ০৯:১৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২