সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

‘লজিস্টিকস শিল্প উন্নয়ন নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে লজিস্টিকস শিল্প উন্নয়ন নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশের উত্তম দৃষ্টান্তগুলো অনুসরণ করে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সহযোগিতা নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশ সরকার দেশে অবকাঠামোগত উন্নয়নের জন্য সম্ভব সব রকম ব্যবস্থা নিয়েছে। লজিস্টিকস খাত অবকাঠামোগত উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান বিবেচনায় শিল্প মন্ত্রণালয় এটিকে রপ্তানি বহুমুখীকরণ এবং অগ্রাধিকার খাত হিসেবে জাতীয় শিল্পনীতি-২০২২ এ অন্তর্ভুক্ত করেছে। একই সাথে লজিস্টিকসের ২২টি উপ-খাতকেও জাতীয় শিল্পনীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। মাথাপিছু আয় ২ হাজার ৮২৪ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। ডিজিটাল বিপ্লব এবং অবকাঠামোখাতে উন্নয়নের উদ্যোগের জন্য এ অর্জন সম্ভব হয়েছে। বেসরকারিখাতের অবদানও এ বিষয়ে সহায়তা করেছে। বাংলাদেশের শিগগিরই উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটবে। ফলে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য লজিস্টিকসখাতে খরচ কমিয়ে আনা জরুরি।

বিল্ডের চেয়ারপারসন মিজ নিহাদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো: জসিম উদ্দিন, শিল্পসচিব জাকিয়া সুলতানা, বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া অঞ্চলের ট্রান্সপোর্ট বিষয়ক প্র্যাকটিস ম্যানেজার ড. সৌমিক রাজ মেহনদিরত্ত প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

‘লজিস্টিকস শিল্প উন্নয়ন নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে’

আপডেট সময় ০৯:১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২