ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

খাদ্যের গুণগত মান ধরে রাখার দায়িত্ব ব্যবসায়ীদের: ভোক্তা মহাপরিচালক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান বলেছেন, খাদ্যের গুণগতমান ধরে রাখার দায়িত্ব ব্যবসায়ীদের। নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করা যাবে না। পণ্যের গুণগতমান নিশ্চিত করতে ব্যবসায়ীদের সচেষ্ট হতে হবে। মানুষের স্বাস্থ্যের হানি যাতে না ঘটে, সে ব্যাপারে ব্যবসায়ীদের সচেতন করতে হবে।

বুধবার দুপুরে ফরিদপুর শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত ইউএসএআইডি ফিড দ্য ফিউচার পলিসি অ্যাক্টিভিটি ও বিএসএএফই ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, নিরাপদ খাদ্য তৈরি না করলে মানুষ ভয়াবহ ঝুঁকিতে পড়বে। আমরা যে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা বাস্তবায়ন করতে হলে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার কোনো বিকল্প নেই।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএসএআইডি ফিড দ্য ফিউচার পলিসি অ্যাক্টিভিটির উপদেষ্টা ড. পিয়ার মোহাম্মদ ও ঢাকা বিএসটিআই-এর উপপরিচালক (প্রশাসন) মো. তুহিন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ফরিদপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আজমুল ফুয়াদ রিয়াদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মুন্নী খাতুন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

খাদ্যের গুণগত মান ধরে রাখার দায়িত্ব ব্যবসায়ীদের: ভোক্তা মহাপরিচালক

আপডেট সময় ১২:২৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪