ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে অনু‌রোধ ছাত্রদলের নতুন কমিটি যেকোনো সময়, শীর্ষ পদে আলোচনায় যাদের নাম পবিপ্রবিতে জিএসটি গুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী আসলে ও বালু উত্তোলন বন্ধ হবে না: কক্সবাজার শ্রমিকদলের সহ-সভাপতি মোস্তাক আহমেদ তথ্য গোপন করায় জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা দায়িত্ব পালনের ব্যর্থতায় ডিএসইকে তলব শিল্প খাতে গ্যাসসংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপরে হামলার প্রতিবাদে ববিতে ছাত্রশক্তির বিক্ষোভ 

দেয়াল ধসে স্কুল ছাত্র নিহত ভাঙা হচ্ছে অবৈধ ঘোষিত সাততলা ভবন

গত ২৭ মে কুমিল্লা নগরীর নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী নির্মাণাধীন অবৈধ বহুতল ভবনের দেয়াল ধসে স্কুল ছাত্র নিহতের ঘটনায় সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসিন বাহারের প্রতিশ্রুতি অনুযায়ী ভবনটি ভেঙে ফেলা হচ্ছে।

কুমিল্লা সিটি কর্পোরেশন ও কুমিল্লা জেলা প্রশাসনের যৌথ অভিযানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর আগে এই ঘটনার পর কুসিক মেয়র প্রতিশ্রুতি দেন যে, কুমিল্লা শহরে কোনো অবৈধ ভবন নির্মাণ করা যাবে না। এর ধারাবাহিকতায় এই অবৈধ ভবন উচ্ছেদের মাধ্যমে অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রকৌশলী তোফাজ্জল হোসেন। তিনি জানান, ওই ভবনের ছাদ থেকে পিলারের একটি অংশ পড়ে পাশের স্কুলের এক শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনাটিকে আমলে নিয়ে পৃথক তদন্ত কমিটি যে রিপোর্ট দেয় তার ভিত্তিতে নিরাপত্তা নীতি না মানায় নকশার অনুমোদন বাতিল করে ভবনটি উচ্ছেদ করার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন।

এর আগেও এই ভবনটিকে তিনবার নোটিশ করা হয়েছিল যাতে তারা নিরাপত্তা নীতি মেনে ভবন নির্মাণ কাজ পরিচালনা করে। তারা সেটি কখনোই মানেনি।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ রেফাইদ আবিদ জানান, ভবনটির ছয়তলা নির্মাণের অনুমোদন ছিলো, তারা অনুমোদনবিহীনভাবে সাততলা ভবন নির্মাণ করছিলো। এ ছাড়া তাদের কোন নিরাপত্তা বেষ্টনী ছিল না। অন্যদিকে ভবনের পাশে যেটুকু জায়গা ছেড়ে ভবন নির্মাণের কথা ছিল তারা সেটি করেননি। যে কারণে তাদের বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবনটি উচ্ছেদের জন্য ব্যবস্থা নিয়েছে সিটি কর্পোরেশন।

দেয়াল ধসে প্রাণ গেলো স্কুলছাত্রের

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মো. আলমগীর কবীরকে ঘিরে নৌনিরাপত্তা বিভাগে অনিয়মের অভিযোগ

দেয়াল ধসে স্কুল ছাত্র নিহত ভাঙা হচ্ছে অবৈধ ঘোষিত সাততলা ভবন

আপডেট সময় ০৭:২০:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪