সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন বেবী নাজনীন

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ব্যাপক রদবদল এনেছে দলটি। আজ শনিবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় যুবদল, ঢাকা মহানগর এবং আরও কিছু বিলুপ্ত ঘোষণা করে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীনকে চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। তার সঙ্গে আরও নয়জনকে উপদেষ্টা করা হয়েছে।

তারা হলেন- জহির উদ্দিন স্বপন, ব্যারিস্টার এ এইচ এম মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট মজিবুর রহমান সরোয়ার, এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, লায়ন আসলাম চৌধুরী এফসিএ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ডা. সাখাওয়াত হাসান জীবন, এবং ইঞ্জিনিয়ার খালেদ হোসেন চৌধুরী পাহিন।

এ ছাড়া বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সবমিলিয়ে ৩৯টি পদে রদবদল এনেছে বিএনপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন বেবী নাজনীন

আপডেট সময় ১২:৪৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪