ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

প্রভিডেন্ট ফান্ডে কর বাড়িয়ে ২৭.৫ শতাংশের প্রস্তাব

প্রভিডেন্ট, গ্র্যাচুইটি, সুপারঅ্যানুয়েশন ও পেনশন তহবিল থেকে অর্জিত আয়ের ওপর কর হার আগের ২৭ দশমিক পাঁচ শতাংশে ফিরিয়ে নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে এই করের হার ১৫ শতাংশ।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অর্থ বিলে এ প্রস্তাব করেন। এই বিল সংসদে কার্যকর হলে করহার ২৭ দশমিক পাঁচ শর্তাংশ হবে। অন্যথায় তা বর্তমান ১৫ শতাংশই থাকবে।

গত বছরের ১৪ ডিসেম্বর এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে, যেখানে বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোকে কর্মচারী কল্যাণ তহবিল (প্রভিডেন্ট ফান্ড) থেকে অর্জিত আয়ের ওপর কর ২৭ দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়।

সেই সময় এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিভিন্ন অংশীজনদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা করের পরিমাণ কমিয়েছি।

২০২৩-২৪ অর্থবছরে আয়কর আইনে বেসরকারি কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর প্রভিডেন্ট ফান্ডের ওপর ২৭ দশমিক ৫ শতাংশ কর আরোপ করেছিল সরকার।

এছাড়াও বেসরকারি খাতের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি তহবিল ও শ্রমিকদের লভ্যাংশের তহবিলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক এবং করছাড় তুলে নেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

প্রভিডেন্ট ফান্ডে কর বাড়িয়ে ২৭.৫ শতাংশের প্রস্তাব

আপডেট সময় ১০:৫৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪