ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ নাগরিক দুর্ভোগ দূর করতে কুমিল্লায় সুজনের মানববন্ধন সাম্প্রদায়িক সংঘর্ষে শান্তির আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী ‘আয়নাঘরের’ দেয়াল : চিফ প্রসিকিউটর সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ১০ লাখ টাকায় করলেন কিডনি বিক্রির চুক্তি, পেলেন ৫০ হাজার দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

ভারতে ভোট গণনা শুরু, প্রাথমিকভাবে এগিয়ে এনডিএ

মঙ্গলবার সকালে ভারতে লোকসভার ভোট গণনা শুরু হয়েছে। প্রাথমিকভাবে বিরোধী ইন্ডিয়া জোটের চেয়ে এগিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোট এনডিএ। তবে খুব বেশি ব্যবধানে পিছিয়ে নেই ইন্ডিয়া ব্লক। সবেমাত্র ভোট গণনা শুরু হয়েছে। ফলে এই হিসাবের ওপর ভিত্তি করে কোনো পূর্বাভাস করা সম্ভব নয়।

তবে কী পরিমাণ ভোট গণনা হয়েছে, তাতে কতটা এগিয়ে আছে এনডিএ জোট সেটা জানানো হয়নি প্রতিবেদনে।

এতে বলা হয়েছে, ভারতে সরকার গঠন করতে হলে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে কোনো একটি দল বা জোটকে কমপক্ষে ২৭২ আসন পেতে হবে। এই টার্গেট নিয়ে সব পক্ষ দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে নির্বাচনি মাঠে ছিল। আজ দুটি বিধানসভার ফলও একই সঙ্গে গণনা করা হচ্ছে। তা হলো ওড়িশা ও অন্ধ্র প্রদেশ।

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং দক্ষিণের রাজ্যগুলোতে বড় ব্যবধানে জয়ের আশা করছে বিজেপি। দলটির আধিপত্য আছে উত্তরের রাজ্যগুলোতে। এ জন্য গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড হিসেবে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ওড়িশা, কর্নাটক এবং তেলেঙ্গানাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্ট মাসে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু ঘোষণা

ভারতে ভোট গণনা শুরু, প্রাথমিকভাবে এগিয়ে এনডিএ

আপডেট সময় ১০:৪০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪