ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

স্বর্ণের খোঁজে সহস্রাধিক মানুষের ভিড়, ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কাতিহার আরবিবি ইট ভাটায় স্বর্ণের খোঁজে স্থানীয়রাসহ আশেপাশের লোকজন দলে দলে আসছেন। স্বর্ণ পাবার আশায় স্থানীয়রা লোকজন ঝগড়া, কলহ দ্বন্দে লিপ্ত হচ্ছেন। তাতে যেকোনো সময় পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।

তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘটনাস্থল ও ভাটার আশেপাশের এলাকায় ১৪৪ ধারা
জারি করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার রাত সাড়ে ১০টায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুল হাসান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করেন। এ সময় ভাটায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশেপাশের এলাকায় জনসাধারণের অবগতির জন্য মাইকিং করা হয়েছে।

উল্লেখ্য, সোনা পেলে নিজেদের ভাগ্য বদল হবে এই আশায় বেশ কিছুদিন ধরেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত আরবিবি ইট ভাটায় মাটি খুঁড়ে স্বর্ণের সন্ধান করছিলেন হাজার হাজার মানুষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

স্বর্ণের খোঁজে সহস্রাধিক মানুষের ভিড়, ১৪৪ ধারা জারি

আপডেট সময় ১০:৫৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪