ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে হামলা, আহত ২

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭ টার দিকে ডেবার পাড় নুর জামাল কলোনীর সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- বায়েজিদ বোস্তামি থানাধীন বাংলা বাজার ডেবার পাড় এলাকার বাসিন্দা মোঃ ফজর আলীর ছেলে নুরুল জামাল (৫৩) ও আহত নুরুল জামালের বড় ছেলে নূর মোহাম্মদ (২৭)। আহত নুরুল জামাল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও তার বড় ছেলে মোঃ নূর মোহাম্মদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮নং ওয়ার্ডের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, গত মঙ্গলবার (২১ মে) সকালে নুরুল জামালের পালিত একটি মুরগি তার নিজ বাড়ি (নুর জামাল কলোনী) থেকে কাগতিয়া কলোনীতে চলে যায়। পরে খোঁজাখুঁজি করলে কাগতিয়া কলোনীতে বসবাসরত রাজ্জাকের স্ত্রী স্ব-ইচ্ছায় মুরগিটি নুরুল জামালের পরিবারকে ফেরত দেন। তারপর সারাদিন অতিবাহিত হলেও সন্ধ্যায় সুমন ও শামিম নুরুল জামালের বাড়িতে এসে হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের উদ্দেশ্যে নুরুল জামালের বাড়ির সামনে এসে পুনরায় সোহেল, শামিম, আলামিন, লিটন ও সুমন অকথ্য ভাষায় গালিগালাজ করে। নুরুল জামালের ছেলে নূর মোহাম্মদ (২৭) ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে এ সময় সোহেল ও শামিমের নেতৃত্বে ০৫ জনের একটি দল দেশি অস্ত্র ও লোহা-লাঠিসোটা নিয়ে বাবা-ছেলের ওপর হামলা চালায়। এ সময় তাদের দুজনকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে চলে যায়। নূর মোহাম্মদ তার মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয় এলাকাবাসী তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ বিষয়ে জানতে সোহেল ও শামিম উভয়ের মুঠোফোনে ফোন করলে তারা ফোন রিসিভ করেননি।
বায়েজিদ বোস্তামি থানার ওসি বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

চট্টগ্রামে তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে হামলা, আহত ২

আপডেট সময় ১০:০৯:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪