ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

৬ ঘণ্টা বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

রাজধানীর বঙ্গবাজার বিপণিবিতানের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা কিছু সড়কে সর্বসাধারণ ও যান চলাচলে সুনির্দিষ্ট ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবাজার সংলগ্ন বেশ কয়েকটি সড়ক বন্ধ থাকবে। সড়কগুলো হচ্ছে- হাইকোর্ট ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল (পুরাতন রেলওয়ে হাসপাতাল) ক্রসিং, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির (অমর একুশে হল) সামনে, ফুলবাড়িয়া ক্রসিং, চানখারপুল ক্রসিং, নিমতলী ক্রসিং।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবাজারে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান’, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট পর্যন্ত আট লেনের ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড)’, ধানমন্ডি হ্রদে ‘নজরুল সরোবর’ এবং শাহবাগে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ শীর্ষক চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

এ প্রেক্ষিতে নগরবাসীকে উল্লেখিত এলাকায় বিকল্প রাস্তা ব্যবহার করতে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

৬ ঘণ্টা বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক

আপডেট সময় ১০:০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪