ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল বড়লেখার ১৮ চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফল প্রকাশ জনবল ছাড়াই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় কাল চুক্তি দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের শোক প্রকাশ ইসরায়েলে ঐক্য সরকার গঠন নিয়ে আজ বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট

ছয় মাস পর হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি

দেশের বাজারে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় দীর্ঘ ৬ মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় কাঁচামরিচবোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে।

আশা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব কাঁচামরিচ আমদানি করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহাবুব হোসেন। তিনি বলেন, তাপদাহের কারণে দেশে মরিচের খেত নষ্ট হওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে ফলে দেশে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা। দেশের বাজার স্বাভাবিক রাখতে ঢাকা খামার বাড়ি থেকে অনুমতি পাবার পর থেকে আমদানি শুরু হয়েছে দুই-একদিনের মধ্যে দাম কমে আসবে আশা করা যায়।

হিলি কাস্টমসের তথ্যমতে, বৃহস্পতিবার একটি ট্রাকে ১০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। প্রতি কেজিতে শুল্ক দিতে হবে প্রায় ৩৫ টাকা আর প্রতি মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে ২০০ মার্কিন ডলারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি

ছয় মাস পর হিলি দিয়ে কাঁচামরিচ আমদানি

আপডেট সময় ১১:১৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪