ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল বড়লেখার ১৮ চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফল প্রকাশ জনবল ছাড়াই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় কাল চুক্তি দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে : রিজভী বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির যৌথ অভিযানে গোলাবারুদ উদ্ধার বোরহানউদ্দিনে বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগ নেতাকর্মীদের আশ্রয়ের অভিযোগ বাংলাদেশ সম্মিলিত চিকিৎসক ও ফার্মাসিস্ট কল্যাণ সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন হাজী চৌধুরী আহমেদ উল্লাহর মৃত্যুতে লায়ন এম এ আউয়ালের শোক প্রকাশ ইসরায়েলে ঐক্য সরকার গঠন নিয়ে আজ বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট

যৌথ বাহিনীর গোলাগুলি, কেএনএফের ২ অস্ত্রধারী নিহত

বান্দরবানে সন্ত্রাসবিরোধী অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি হয়েছে। এ সময় যৌথ বাহিনীর গুলিতে দুই কেএনএফ সদস্য নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টায় লাশগুলো মর্গে নেওয়া হয়।

স্থানীয় সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের রুমা-থানচি সড়কের শ্যারনপাড়া এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ছোড়ে। যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে কয়েক দফায় থেমে থেমে গোলাগুলি হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর গুলিতে কেএনএফের কয়েকজন অস্ত্রধারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। ঘটনাস্থলেই ২ জন কেএনএফ সদস্যের মৃত্যু হয়।

নিহতরা হলেন- শ্যারনপাড়ার বাসিন্দার লালনু বম এবং বেথানি পাড়া এলাকার থাংপুই বম।

নিহতদের পরিচয় শনাক্ত করেছেন শ্যারণপাড়া গ্রামপ্রধান কার্বারী তলুয়াং থাং বম।

এদিকে অভিযানে টিকতে পেরে কেএনএফের অস্ত্রধারী জঙ্গলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কেএনএফের ২ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। উদ্ধারের পর লাশগুলো জিপগাড়িতে করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জুয়েল ত্রিপুরা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলিবিদ্ধ ২টি লাশ নিয়ে আসেন হাসপাতালে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, শরণপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়েছি। বিস্তারিত জানতে আপনারা আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করুন।

প্রসঙ্গত, গত ২ ও ৩ মে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ব্যাংকের অর্থ ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় এ পর্যন্ত ৯টি মামলা হয়েছে। তার মধ্যে থানচিতে ৪টি ও রুমায় ৫টি মামলায় ৮৭ জনকে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৬ জন নারীও রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি

যৌথ বাহিনীর গোলাগুলি, কেএনএফের ২ অস্ত্রধারী নিহত

আপডেট সময় ১২:০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪