ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির দায়ে পদাবনতি, এবার ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক আরিফুল ইসলাম জুয়েল দুই হাজার টাকা বেতনে চাকরি শুরু, ওয়াসার গাড়িচালক তাজুলের পাঁচতলা ভবনে ১৭ ফ্ল্যাট ডেঙ্গু ঠেকাতে নাগরিকদের বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগে দুদকের নজরে খুলনা ওয়াসার রেজাউল ইসলাম বিমান মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী হামলার আশঙ্কায় পিছিয়ে গেল রোনালদোদের ম্যাচ শেখ হাসিনার দুপুরের খাবারের খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায় নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ খান

সোহরাওয়ার্দীতে যুবলীগ নেতাকর্মীদের ঢল

শুক্রবার সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। জুমার নামাজের পর তাদের ঢল নেমেছে। আশপাশের এলাকায় অবস্থান করা নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন মহাসমাবেশে।

এসময় আশপাশের এলাকাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্যানের আশপাশে চেকপোস্ট বসিয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রতিটি প্রবেশপথে প্রত্যেককে তল্লাশি করে ঢুকতে দেওয়া হচ্ছে সমাবেশস্থলে।

সংগঠনের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ (শুক্রবার) সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ আয়োজন করেছে যুবলীগ। দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হবে।

দুপুর দুইটার দিকে মৎস্য ভবন এলাকায় দেখা যায়, ছেট-বড় মিছিল আসছে। অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানে চলছিল সংগীত পরিবেশন।

jagonews24

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাসমাবেশে ১০ লাখেরও বেশি লোক সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ ও যুবলীগের শীর্ষ নেতারা। অনুষ্ঠান সফল করতে গত এক সপ্তাহ ধরে সোহরাওয়ার্দী উদ্যানে লেকের পূর্বপ্রান্তে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি চলেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির দায়ে পদাবনতি, এবার ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক আরিফুল ইসলাম জুয়েল

সোহরাওয়ার্দীতে যুবলীগ নেতাকর্মীদের ঢল

আপডেট সময় ০২:৩৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২