সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

কুমিল্লায় মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

অনিয়মের অভিযোগ এনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার এক চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি পুনঃনির্বাচন দাবি করেন। মনোহরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

ওই প্রার্থীর নাম জাকির হোসেন। তিনি বর্তমান মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচনে তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ সময় জাকির হোসেন অভিযোগ করেন, ভোট কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া হয়নি। আগের রাতে কর্মীদের মারধর করা হয়েছে এবং ভোট কেন্দ্রে ভোটারদের আসতে দেওয়া হয়নি। এ জন্য তিনি এই ভোট বর্জনের ঘোষণা দেন।

এ ছাড়া এই উপজেলায় পুনরায় ভোটগ্রহণের দাবি জানান এবং নির্বাচনের বিরুদ্ধে আদালতে রিট পিটিশন করবেন বলে জানান ওই প্রার্থী।

উল্লেখ্য, মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

কুমিল্লায় মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

আপডেট সময় ০৬:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪