সংবাদ শিরোনাম ::
সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের দেশের ৯ অঞ্চলে বৈরী আবহাওয়ার শঙ্কা ববিতে লাগামহীন লোডশেডিংয়ে তীব্র ভোগান্তিতে শিক্ষার্থীরা- ব্যহত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম  বড়লেখার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে ভারতীয় দুটি এয়ারগান জব্দ বাঘায় বিদ্যুত স্পৃষ্টে যুবক নিহত নওগাঁয় চু’রির ২৪ ঘণ্টার মধ্যেই স্বর্ণালংকার উদ্ধারসহ আ’টক-১ সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

‘শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস চালানোর দক্ষতা অর্জন করতে হবে’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে শিক্ষার সম্প্রসারণ ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ফসল। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল শিক্ষা ও ডিজিটাল দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেকে প্রকাশ করার দক্ষতা অর্জন শিক্ষার্থীদের জন্য অপরিহার্য।

তিনি বলেন, দক্ষতা অর্জনের জন্য কম্পিউটার বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। তবে ডিজিটাল ডিভাইস চালানোর দক্ষতা অর্জন করলেই হবে।

মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট ব্যবহারকারীকেই সবার আগে সচেতন হতে হবে। এক্ষেত্রে নিজের একাউন্ট নিরাপদ রাখতে দুই স্তরের ভ্যারিফিকেশন নিশ্চিত করাসহ কতিপয় কৌশল অবলম্বন প্রয়োজনীয়।

তিনি বলেন, আমাদের তরুণ জনগোষ্ঠী অত্যন্ত মেধাবী। তারা চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নেই। মহাকাশ বিজ্ঞান বিষয়ে পড়ালেখা না করেও গ্রাউন্ড স্টেশন থেকে আমাদের তরুণরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পর থেকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ফাইভ-জি প্রযুক্তি যুগে প্রবেশ করেছি। ফাইভ-জি প্রযুক্তির মহাসড়কের পথ বেয়ে বাংলাদেশ পঞ্চম শিল্প বিপ্লবেও নেতৃত্ব দেবে।

এআইইউবি’র ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক বিভাগের ডিন ড. এবিএম সিদ্দিক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আইএসপিএবির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল কবির ভূইয়া, বলার মতো গল্প ফাউন্ডেশনের সভাপতি ইকবাল বাহার প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক

‘শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস চালানোর দক্ষতা অর্জন করতে হবে’

আপডেট সময় ১০:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২