ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী কোটি টাকার অনিয়মের অভিযোগ, তবুও বহাল অগ্রণী ব্যাংকের অভিযুক্ত কর্মকর্তারা বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির অভিযোগের কেন্দ্রে উপ-পরিচালক ইয়াসমিন সাধারণ মানুষ ও সাংবাদিকদের হয়রানির অভিযোগ সার্জেন্ট আরিফের বিরুদ্ধে চাকরি ছেড়ে কোটিপতি হাবিবুর, মাদ্রাসা শিক্ষক থেকে মা’ন’বপা’চার চক্রের ডন রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি

আন্তর্জাতিক মহলের সতর্কতা উপেক্ষা, রাফাহতে হামলার অনুমোদন দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক বিভিন্ন সতর্কতার পরও শেষ পর্যন্ত দক্ষিণ গাজার রাফাহ শহরে হামলার পরিকল্পনা অনুমোদন করলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনা অনুমোদনের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘আমরা রাফাহ আক্রমণের অপারেশনাল পরিকল্পনা অনুমোদন করেছি।’ এ সময় তিনি রাফাহকে ‘হামাসের শেষ শক্ত ঘাঁটি’ বলে দাবি করেছেন।

রাফাহতে আক্রমণের কারণে অঞ্চলটিতে বিপর্যয়কর পরিণতির বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক সতর্কতা বৃদ্ধি সত্ত্বেও এমন সিদ্ধান্ত নিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরা রাফাহতে প্রবেশ করব এবং হামাসকে নির্মূল করব। এটি ছাড়া কোনো বিজয় নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরোধিতা সত্ত্বেও আমরা শহরে প্রবেশ করব। ‘

তবে ইসরাইল সরকার রাফাহ আক্রমণ করার আগে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে বলেও জানান তিনি।

আগের দিন ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা দিয়েছিল, রোববার সন্ধ্যায় জেনারেল অ্যানেস্থেশিয়ার অধীনে নেতানিয়াহুর হার্নিয়া অস্ত্রোপচার করা হবে। এ সময় দেশটির উপবিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন অস্থায়ীভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিপিএইচ ইস্পাতের কাছে বন্দি সীতাকুণ্ডের ত্রিপুরাপল্লী

আন্তর্জাতিক মহলের সতর্কতা উপেক্ষা, রাফাহতে হামলার অনুমোদন দিলেন নেতানিয়াহু

আপডেট সময় ০৩:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪