ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

রাফাহতে ইসরাইলি অভিযান নিয়ে সতর্ক করলেন কমলা হ্যারিস

দক্ষিণ গাজার রাফাহতে ইসরাইলের অভিযান সম্পর্কে এবার সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সমস্ত সতর্কতা সত্ত্বেও রাফাহতে যে কোনো হামলাকে ‘বড় ভুল’ বলে অভিহিত করেছেন তিনি।

আনাদোলু এজেন্সির সোমবারের প্রতিবেদন অনুযায়ী, হ্যারিস এবিসি নিউজকে বলেন, ‘আমরা একাধিক কথোপকথন এবং প্রতিটি উপায় যাচাই করে এ বিষয়ে নিশ্চিত হয়েছি যে, রাফাহতে ইসরাইলের যে কোনো সামরিক অভিযান একটি বড় ভুল হবে।’

তিনি আরও বলেন, ‘আমি মানচিত্রগুলো অধ্যয়ন করেছি। হামলা শুরু হলে ফিলিস্তিনিদের যাওয়ার কোনো জায়গা নেই।’

রাফাহতে ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা আছে কিনা, সে বিষয়ে জানতে চাইলে হ্যারিস বলেন, তারা ‘ধাপে ধাপে এটি গ্রহণ করবে’।

তবে এ বিষয়ে আলোচনার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তিতে বাধা দিচ্ছেন কিনা সে বিষয়ে এবিসি নিউজকে হ্যারিস বলেছেন, ‘গাজার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে আমাদের অগ্রাধিকারগুলো চালিয়ে যাব।’

হ্যারিস এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যার বিরোধিতা করেন। এ সময় তিনি ইসরাইলি ও ফিলিস্তিনি উভয়েরই ‘সমান নিরাপত্তা ও মর্যাদায়’ বসবাসের অধিকার নিশ্চিত করা উচিত বলেও জানান।

এর আগে দক্ষিণ গাজার রাফাহতে ইসরাইলের বড় ধরনের হামলা চালানো ‘একটি ভুল’ পদক্ষেপ হবে বলে সতর্ক করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বৃহস্পতিবার মিসরের কায়রোতে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ইসরাইলকে উদ্দেশ্য করে এমন সতর্কবার্তা দিয়েছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

রাফাহতে ইসরাইলি অভিযান নিয়ে সতর্ক করলেন কমলা হ্যারিস

আপডেট সময় ১২:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪