ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ইউক্রেন নিয়ে মার্কিন মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললো রাশিয়া

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কোর কাছে একটি কনসার্ট হলে বন্দুক হামলার ঘটনায় ইউক্রেনের জড়িত না থাকার বিষয়ে যুক্তরাষ্ট্র যদি নিশ্চিত হয়, তবে এ বিষয়ে তাদের কাছে থাকা যে কোনো তথ্য রাশিয়ার সঙ্গে শেয়ার করা উচিত।

শুক্রবার এ কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মস্কোতে কনসার্ট হলে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে থাকা সব তথ্য শেয়ার করতে হবে বলে জানিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেছিলেন, এই ঘটনার সঙ্গে ইউক্রেন বা ইউক্রেনীয়রা জড়িত ছিল এমন কোনো আলামত নেই।

এরপরই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, হোয়াইট হাউজ বলেছিলেন- মস্কোতে সন্ত্রাসী হামলার সঙ্গে ইউক্রেন বা ইউক্রেনীয়দের জড়িত থাকার কোনো লক্ষণ দেখছে না তারা। একটি শোকাবহ ঘটনার মাঝেই মার্কিন কর্মকর্তারা কীসের ভিত্তিতে কোনও ব্যক্তির নির্দোষিতা সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছান?

তিনি বলেন, ওয়াশিংটনের কাছে কোনো তথ্য থাকলে তা শেয়ার করা উচিত। আর তা না থাকলে তাদের এমনভাবে কথা বলা উচিত নয়।

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে শুক্রবার রাতে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত ১১৫ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করছে রাশিয়া। তবে ইতোমধ্যেই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করলেও হামলার জন্য কারা দায়ী এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ইউক্রেন নিয়ে মার্কিন মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললো রাশিয়া

আপডেট সময় ০৮:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪