ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

রাশিয়ার কনসার্ট হলে হামলার নিন্দা তুরস্কের

রাশিয়ার কনসার্ট হলের হামলায় নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ফোন করে বলেছেন,মস্কো অঞ্চলে ‘জঘন্য সন্ত্রাসী হামলার’ নিন্দা জানাচ্ছে আঙ্কারা।

ফিদান রুশ জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানানোর সময় ল্যাভরভের কাছে এ হামলার নিন্দা জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সি।

পৃথক এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ হামলায় নিহতদের পরিবার ও আহতদের প্রতি দুঃখ প্রকাশ করেছে।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে লিখেছেন, ‘রাশিয়ার রাজধানী মস্কোয় একটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।’

এক্সের পোস্টে ‘নিরপরাধ মানুষকে টার্গেট করা সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে উল্লেখ করেন তিনি।

তুর্কি পার্লামেন্টের স্পিকার নুমান কুরতুলমুসও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ‘জঘন্য সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়েছেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রধান উপদেষ্টা আকিফ কাগাতে কিলিকও এক্সের একটি পোস্টে বলেছেন, ‘বিশ্বের যেখানেই এটি ঘটুক না কেন, আমরা নিরপরাধ বেসামরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াব।’

মস্কোয় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত তানজু বিলজিক ‘কঠোরভাবে’ এ হামলার নিন্দা জানিয়েছেন। রাশিয়া ও সে দেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

রাশিয়ার কনসার্ট হলে হামলার নিন্দা তুরস্কের

আপডেট সময় ০২:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪