ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কনসার্টে হামলা পুতিনের পরিকল্পিত ও ইচ্ছাকৃত উসকানি: ইউক্রেন

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে একটি ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলার পর থেকে এ পর্যন্ত নিহত বেড়ে অন্তত ৬০ জনে দাঁড়িয়েছে। হামলাটিকে ‘সন্ত্রাসী’ কার্যক্রম বলে ঘোষণা দিয়ে এতে ইউক্রেন জড়িত আছে বলে অভিযোগ জানিয়েছিলেন রাশিয়ার কর্মকর্তারা।

তবে এ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। খবর আনাদোলু এজেন্সি।

স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মাইখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, ‘ক্রোকাস সিটি হলের (মস্কো অঞ্চল, রাশিয়া) মধ্যে গুলি অথবা বিস্ফোরণের সঙ্গে ইউক্রেনের অবশ্যই কোনো সম্পর্ক নেই।’

ভয়াবহ হামলাদুই বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ । এতে লড়াই ‘শুধু যুদ্ধক্ষেত্রে’ হবে তা উল্লেখ করে পোডোলিয়াক বলেন, ‘সন্ত্রাসী হামলা কোনো সমস্যার সমাধান করে না।’

ইউক্রেন যুদ্ধে কখনো সন্ত্রাসী পদ্ধতি ব্যবহার করেনি বলেও উল্লেখ করেছেন তিনি। আরও বলেন, ক্রোকাস সিটি হলে গুলি চালানোর অনেক আগেই এ ধরনের ঘটনার সম্ভাবনা সম্পর্কে মস্কোতে বিদেশি দূতাবাস থেকে জনসাধারণের সতর্কতা শুনেছিল।

একটি পৃথক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা (এইচইউআর) কনসার্ট হলের হামলাটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ‘রাশিয়ার বিশেষ পরিষেবার পরিকল্পিত এবং ইচ্ছাকৃত উস্কানি’ বলে দাবি করেছে।

টেলিগ্রাম বার্তায় এইচইউআর আরও বলেছে, এর উদ্দেশ্য হলো ইউক্রেনের ওপর কঠোর হামলার ন্যায্যতা দেওয়া।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রাশিয়ার কর্মকর্তাদের করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলাটিকে ‘আমরা রুশ সমাজে ইউক্রেনবিরোধী হিস্টিরিয়াকে আরও ইন্ধন দিতে, আমাদের দেশের বিরুদ্ধে অপরাধমূলক আগ্রাসনে অংশ নেওয়ার জন্য রুশ নাগরিকদের সংগঠিত করার জন্য পরিস্থিতি তৈরি করতে এবং আন্তর্জাতিক চোখে ইউক্রেনকে অসম্মান করার জন্য ক্রেমলিনের একটি পরিকল্পিত উসকানি বলে মনে করি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কনসার্টে হামলা পুতিনের পরিকল্পিত ও ইচ্ছাকৃত উসকানি: ইউক্রেন

আপডেট সময় ০২:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪