ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

রাশিয়ায় ভয়াবহ হামলা, যে বার্তা যুক্তরাষ্ট্রের

মস্কোতে বড় কোনো জমায়েতে হামলা হতে পারে বলে রাশিয়াকে চলতি মাসের শুরুতে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছেন হোয়াইট হাউস।

শুক্রবার রাতে মস্কোর একটি কনসার্ট হলে হামলায় শতাধিক মানুষ হতাহত হয়েছেন। এ হামলার কয়েক ঘণ্টা পরেই এ নিয়ে প্রতিক্রিয়া জানায় হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাদ্রেইন ওয়াটসন বলেন, এই মাসের শুরুর দিকে মার্কিন সরকারের কাছে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার তথ্য ছিল।

রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির প্রতিবেদনে বলা হয়েছে, ছদ্মবেশী ইউনিফর্ম পরিহিত হামলাকারীরা ভবনে প্রবেশ করে গুলি চালায় এবং বোমা নিক্ষেপ করে।

রাশিয়ার রাজধানী মস্কোর উত্তরে অবস্থিত ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি কনসার্ট হলে হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ গণমাধ্যমকে জানান, এ হামলার পর তদন্ত শুরু হয়েছে। হামলা নিয়ে প্রতিনিয়ত সবশেষ তথ্য দেওয়া হচ্ছে পুতিনকে।

মেসেজিং প্ল্যাটফরম টেলিগ্রামের নিউজ চ্যানেল বাজা ও ম্যাশে প্রকাশিত দুটি ভিডিওতে দেখা যায়, হামলায় হলটি থেকে ধোঁয়া বের হচ্ছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাশিয়ান রক ব্যান্ড পিকনিকের কনসার্টে একটি ভয়াবহ ট্র্যাজেডি হয়েছে। ওই কনসার্ট হলের সব পাবলিক ইভেন্ট বাতিল করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

রাশিয়ায় ভয়াবহ হামলা, যে বার্তা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১১:৪৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪