ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

মার্চে ৯০০ গাইডেড বোমা, ১৩০ মিসাইল ছুড়েছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চলতি মার্চ মাসে রাশিয়া তার দেশে প্রায় ৯০০ গাইডেড বোমা হামলা চালিয়েছে। সেই সঙ্গে ১৩০টি ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, চলতি মাসে ইউক্রেনে হামলায় রাশিয়া ১৩০টি ক্ষেপণাস্ত্র, ৩২০টিরও বেশি শাহেদ অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন দেখিয়েছে যে, তারা রাশিয়ার সন্ত্রাসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভূপাতিত করার পাশাপাশি রাশিয়ার সামরিক বিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর ফলে হাজার হাজার জীবন এবং ইউক্রেনের অর্থনীতি রক্ষা পেয়েছে।

তুরস্কের গণমাধ্যম ইয়েনি সাফাক জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (আগের টুইটার) এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সাফল্য সত্ত্বেও ইউক্রেনের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

জেলেনস্কি বলেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থাকে অবশ্যই সেটা করতে হবে এবং সেভাবেই এগুলো ডিজাইন করা হয়েছে।

‘আমি বিশ্বের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এটি বুঝতে পেরেছেন এবং আমাদের জীবন বাঁচাতে সহায়তা করেছেন। রুশ সন্ত্রাসীদের পরাজিত হতে হবে,’ বলেন জেলেনস্কি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

মার্চে ৯০০ গাইডেড বোমা, ১৩০ মিসাইল ছুড়েছে রাশিয়া: জেলেনস্কি

আপডেট সময় ০৩:২৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪