ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ইসরাইল ও হামাসের মধ্যে আবার যুদ্ধবিরতি আলোচনা শুরু

কাতারের রাজধানী দোহায় গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইল ও হামাসের মধ্যে আবারও পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। মার্কিন ও ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে মঙ্গলবারের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরাইলি কর্মকর্তা এবং অন্য এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার নেতৃত্বে ইসরাইলি প্রতিনিধিদল কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করেছে। মধ্যস্ততাকারীদের নেতৃত্বে ছিলেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি।

ইসরাইলের একজন জৈষ্ঠ্য কর্মকর্তা মার্কিন নিউজ ওয়েবসাইটকে বলেছেন, বর্তমানে যে আলোচনা শুরু হয়েছে তা শেষ হতে কমপক্ষে দুই সপ্তাহ সময় প্রয়োজন হতে পারে। ইসরাইলের প্রতিনিধিদল কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনার জন্য দোহায় থাকবে।

সংবাদমাধ্যমটিকে ইসরাইলের কর্মকর্তা জানিয়েছেন, ‘এটি একটি দীর্ঘ, কঠিন এবং জটিল প্রক্রিয়া হতে চলেছে। তবে এই আলোচনার মাধ্যমে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে চাই। ’

দ্য টাইমস অব ইসরাইল নিউজ ওয়েবসাইট অন্যান্য মিডিয়া আউটলেটের বরাত দিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরুর কথা জানিয়েছে। যদিও হামাস প্রধান বার্নিয়া মঙ্গলবার ইসরাইলে ফিরে আসতে পারেন বলে জানিয়েছে তারা। তবে ইসরাইলের প্রতিনিধিদল আলোচনার জন্য দোহায় অবস্থান করবে।

যুদ্ধবিরতির বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনার বিষয়ে তাৎক্ষণিকভাবে হামাস বা মধ্যস্থতাকারী দেশগুলোর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ইসরাইল ও হামাসের মধ্যে আবার যুদ্ধবিরতি আলোচনা শুরু

আপডেট সময় ০১:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪