ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

আফগান সীমান্তে পাকিস্তানের হামলা, দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা

আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাটিকে আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে ‘গোয়েন্দা-ভিত্তিক সন্ত্রাসবিরোধী অভিযান’ বলে অভিহিত করেছে। যদিও পাকিস্তানের দেওয়া বিবৃতিতে অপারেশনের ধরন কিংবা বিমান হামলার উল্লেখ করা হয়নি।

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং এর সহযোগীদের পৃষ্ঠপোষকতার জন্য তালেবান সরকারকে বারবারই অভিযুক্ত করে আসছে পাকিস্তান। দেশটির দাবি, টিটিপি এবং এর সহযোগী দলগুলো তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে থাকে। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এবারের হামলাটি চালিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের জারি বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের অভ্যন্তরে একাধিক সন্ত্রাসী হামলার জন্য দায়ী টিটিপি’র সহযোগী গোষ্ঠী হাফিজ গুল বাহাদুর গ্রুপের সন্ত্রাসীদের লক্ষ্য করে এই অভিযানটি চালানো হয়েছে। ‘

বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর চলতি বছরের ১৬ মার্চ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মীর আলীতে এই একটি নিরাপত্তা পোস্টে এই দলের হামলার কথা উল্লেখ করে। সর্বশেষ এই হামলায় দুই অফিসারসহ মোট সাতজন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছিলেন।

আর এই কারণেই পাকিস্তান এমন ‘চরম পদক্ষেপ নিতে বাধ্য’ হয়েছে বলে জানিয়েছে তারা।

অন্যদিকে তালেবান সরকারও আফগানিস্তানে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের এই হামলাটিকে দেশের ‘সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে’ নিন্দা জানিয়েছে তারা।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, হামলায় আফগানিস্তানের পূর্ব সীমান্ত প্রদেশ খোস্ত ও পাকতিকায় পাঁচ নারী ও তিন শিশু নিহত হয়েছে।

এক বিবৃতিতে মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানের ইসলামিক আমিরাত কাউকে আফগান ভূখণ্ড ব্যবহার করে নিরাপত্তার সঙ্গে আপস করার অনুমতি দেয় না। ’

এর আগে ২০২২ সালের এপ্রিলে আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

আফগান সীমান্তে পাকিস্তানের হামলা, দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা

আপডেট সময় ১২:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪