ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

কপালে ব্যান্ডেজ নিয়েই আহতদের দেখতে গেলেন মমতা

কপালে চোট নিয়েই গার্ডেনরিচের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে মাথায় ব্যান্ডেজ নিয়েই ঘটনাস্থলে পৌঁছে যান তিনি।

কয়েক দিন আগেই কপালে চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কপাল এবং নাকে সেলাই পড়েছে। চিকিৎসকেরা তাকে ১০ দিন বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। এর মধ্যেই গার্ডেনরিচে নির্মিত বহুতল ভেঙে পড়ে আহতদের দেখতে গেলেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শনের পর মমতা বলেন, ‘এটা খুব ঘিঞ্জি এলাকা। মন্ত্রীরা সারা রাত এখানে ছিলেন। প্রোমোটারদের একাংশ বেআইনিভাবে বাড়ি তৈরি করেন। তার আগে ভাবা দরকার, আশপাশে যারা আছেন, তাদের যাতে ক্ষতি না হয়। আমি শুনলাম, প্রশাসনের অনুমতি নিয়ে এই বহুতলটি তৈরি করা হয়নি। এখন রমজান মাস চলছে। সবাই উপোস করে থাকেন। তা-ও সারা রাত এলাকার মানুষ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

স্বাস্থ্য দফতর, দমকল, পুলিশ, কাউন্সিলররা সারা রাত ধরে কাজ করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালেও যান মমতা। সেখান থেকে বেরিয়ে বলেন, হাসপাতালে যারা আছেন, তারা স্থিতিশীল।’ মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী সুজিত বসুও।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়াল বলেন, রাত থেকেই উদ্ধারকাজ চলছে। আশা করছি দ্রুত সকলকে বার করা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

কপালে ব্যান্ডেজ নিয়েই আহতদের দেখতে গেলেন মমতা

আপডেট সময় ০৩:১৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪