ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

শেষ বেলায় শেয়ার বিক্রির চাপ সামলাতে পারেনি পুঁজিবাজার

শেষ পৌনে দুই ঘণ্টার শেয়ার বিক্রির চাপ সামলাতে পারেনি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও শেষ হয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও সূচক পতনের মধ্য দিয়ে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৯ পয়েন্ট। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট। তবে উভয় বাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ। ফলে ডিএসইতে সোম ও মঙ্গলবার টানা দুদিন দরপতন হলো। তবে তার আগের টানা চার কর্মদিবস পুঁজিবাজারে সূচক বেড়েছিল।

তারপর হঠাৎ করে শুরু হয় শেয়ার বিক্রির চাপ, কমতে থাকে সূচক ও শেয়ারের দাম। যা অব্যাহত ছিল লেনদেনের শেষ সময় পর্যন্ত। দিন শেষে ৩৬২টি প্রতিষ্ঠানের ২৩ কোটি ৮২ লাখ ৯৯ হাজার ২৭৮টি শেয়ার কেনা-বেচা হয়েছে। এতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ ৮৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১ হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ ৪৬ হাজার টাকা।

আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৭৪টির, আর অপরিবর্তিত ছিল ২২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৬ হাজার ৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বসুন্ধরা পেপার মিলসের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। তৃতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের শেয়ার। এরপরের অবস্থানে ছিল ইস্টার্ন হাউজিং, সামিট এলায়েন্স, লুবরেফ বিডি, কেডিএস এক্সেসোরিজ, ম্যাক্সন স্পিনিং এবং ইন্ট্রাকো রিফুয়েলিং লিমিটেডের শেয়ার।

অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ১৬ লাখ ৬৫ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা।

এদিন লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৫৪টির, আর অপরিবর্তিত রয়েছে ১২১টি কোম্পানির শেয়ারের দাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

শেষ বেলায় শেয়ার বিক্রির চাপ সামলাতে পারেনি পুঁজিবাজার

আপডেট সময় ০৩:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২