ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বুথফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে রোববার। এই নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয়ী হয়েছেন ভ্লাদিমির পুতিন।

এবারের নির্বাচনে তার পক্ষে ভোট পড়েছে ৮৭ দশমিক ৮ শতাংশ । ভোটগ্রহণের শেষ দিনে বুথফেরত জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর এএফপির।

গত শুক্রবার থেকে শুরু হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ। গতকাল সবশেষ দেশটির সবচেয়ে পশ্চিমে বাল্টিক সাগরের তীরে কালিনিনগ্রাদ অঞ্চলে ভোটগ্রহণ হয়। এর পর বুথফেরত জরিপের ফল প্রকাশ করে রাশিয়ার সরকারি জরিপ সংস্থা ভিটিএসআইওএম। নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে এ জরিপ করা হয়।

এবারের নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে রাশিয়ার ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকতে যাচ্ছেন পুতিন। ১৯৯৯ সালের প্রথম ক্ষমতায় বসেছিলেন তিনি। এর পর থেকে তিনি ধারাবাহিকভাবে রাশিয়ার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে জয়লাভের পর পুতিন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বলেছেন, ‘এই সমর্থনের জন্য এবং আমার ওপর বিশ্বাস রাখার জন্য আপনাদের সবাইকে, সব নাগরিককে ধন্যবাদ জানাতে চাই। ‘

তিনি আরও বলেন, ‘তারা যতই আমাদের ভয় দেখানোর চেষ্টা করুক, আমাদের ইচ্ছা-চেতনাকে দমন করার চেষ্টা করুক—ইতিহাস বলে, কেউই এমন কিছু করে কখনো সফল হয়নি। তাদের এ প্রচেষ্টা এখনো কাজে দিচ্ছে না, ভবিষ্যতেও দেবে না। ‘

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বুথফেরত জরিপে বিপুল ভোটে জয়ী পুতিন

আপডেট সময় ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪