ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বিরোধীদের ‘ছদ্মবেশী জোটে’ ভোটারদের না পড়ার আহ্বান এরদোগানের

বিরোধী দলগুলোর ‘ছদ্মবেশী জোটে’ না পড়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

আগামী ৩১ মার্চ প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে প্রচার চালাতে গিয়ে বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান। এদিন তিনি পূর্ব তুরস্কের আগ্রি শহরে একটি নির্বাচনি প্রচারে অংশ নেন। খবর ডেইলি সাবাহর।

এরদোগান বলেন, ‘যদিও জাস্টিজ অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে) গত বছরের সাধারণ নির্বাচনে আগ্রিতে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি। তবে আসন্ন নির্বাচনে এই অঞ্চলে আমার দল জয়লাভ করবে তা নিশ্চিত।’

একে পার্টির প্রধান বিরোধী দল তুরস্কের রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। নির্বাচনি প্রচারে তুরস্কের প্রেসিডেন্ট বলেন,’একটি নির্দিষ্ট দল সিএইচপির সহযোগিতায় একক-দলীয় ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিল। তারা অতীতে এই কাজটি করেছে বন্দুকের সাহায্য নিয়ে আর আজ গোপন জোটের মাধ্যমে তা করতে চায়। ‘

এরদোগান তার ভাষণে পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (ডিইএম পার্টি) নামে পরিচিত সিএইচপি এবং পিকেকেপন্থি গ্রিন লেফট পার্টির (ওয়াইএসপি) মধ্যে একটি অনানুষ্ঠানিক জোটের কথা উল্লেখ করেন। এই জোটটিকে পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।

পিকেকে ‘বিচ্ছিন্নতাবাদী সংগঠন’ হিসেবে বর্ণনা করে এরদোগান বলেন, ‘সংগঠনের সমর্থনপুষ্ট, রাজনীতিবিদরা, নিজেদের স্বার্থে নোংরা দর কষাকষির চেষ্টা করছেন। ‘

ভোটারদের ইচ্ছা বা মতামতকে সিএইচপি বা সিএইচপি প্রশাসকদের লোভের কাছে হস্তান্তর করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বিরোধীদের ‘ছদ্মবেশী জোটে’ ভোটারদের না পড়ার আহ্বান এরদোগানের

আপডেট সময় ০৩:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪