ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

লোহিত সাগরে ফের হামলার কবলে জাহাজ

লোহিত সাগরে ফের হামলার শিকার হয়েছে একটি জাহাজ। ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে রয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

শুক্রবার (১৫ মার্চ) এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামরিক বাহিনী। খবর এপির।

যুক্তরাজ্যের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনি বন্দর হোদেইদাহের কাছে একটি ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি। তবে জাহাজের ক্রু নিরাপদ আছে এবং জাহাজটি যাত্রাপথ থেকে বিচ্যুত হয়নি।

এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি হুথি। তবে এ ধরনের হামলার পর তারা সাধারণত কয়েক ঘণ্টা সময় নিয়ে দায় স্বীকার করে।

গত বছরের নভেম্বরে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা শুরু করে হুথিরা। প্রথমে ইসরাইলের দিকে যাওয়া কার্গো জাহাজ ‘গ্যালাক্সি লিডার’ দখল করে নিয়ে যায়। জাপান পরিচালিত ব্রিটিশ মালিকানাধীন এই জাহাজ পরে ইয়েমেনি বন্দর হোদেইদাহের দিকে নিয়ে এর ক্রুদের জিম্মি করা হয়। এই হামলার পর থেকে কেবল লোহিত সাগরেই হুথিরা ৪০টির বেশি জাহাজকে নিশানা করেছে। গাজায় হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে তারা এসব হামলা করছে বলে দাবি করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

লোহিত সাগরে ফের হামলার কবলে জাহাজ

আপডেট সময় ০২:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪