ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বিএনপির রাজনীতিতে থাকবেন কিনা, জানালেন মেজর হাফিজ

বিএনপির রাজনীতিতে অনেক দিন ধরেই আলোচিত দলটির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন। দ্বাদশ নির্বাচনের আগমুহূর্তে তিনি ছিলেন বেশ আলোচিত। সম্প্রতি ২১ মাসের সাজা মাথায় নিয়ে ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি। তার পর ৫ মার্চ আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে জামিনও পান মেজর হাফিজ।

দেশের রাজনীতিতে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে যমুনা টেলিভিশনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা।

এ সময় মামলার প্রসঙ্গ উঠে এলে মেজর হাফিজ বলেন, আমি নাকি জনতা ব্যাংকের স্টাফ বাস পুড়িয়েছি। এ জন্য আমাকে সাজা দেওয়া হয়েছে। যারা আমাকে এই শাস্তিটি দিয়েছেন আশা করি তারা একদিন লজ্জিত হবেন।

জাতীয় নির্বাচনের আগে গুঞ্জন উঠে— আপনার ওপর অনেক চাপ ও প্রলোভন ছিল?

জবাবে মেজর হাফিজ বলেন, প্রলোভন ছিল না, তবে বন্ধুবান্ধবের চাপ ছিল। বিশেষ করে সেসব বন্ধুর, যারা সামরিক বাহিনীর সদস্য বর্তমানে আওয়ামী লীগের এমপি-মন্ত্রী। যাদের সঙ্গে একসঙ্গে পার্লামেন্টে সংসদ সদস্য হিসেবে একসময় ছিলাম, তারা আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছিলেন। তারা বিভিন্ন অনুরোধও করেছিলেন।

ক্ষমতাসীন মহল থেকে কেউ কেউ আশা করেছিলেন যে, আমি হয়তো ক্ষমতাসীন দল আওয়ামী লীগে যোগ দেব বা নতুন দল গঠন করে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেব।

একাত্তরের মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখে বীরবিক্রম খেতাব পাওয়া মেজর হাফিজ আরও বলেন, আওয়ামী লীগ জানে, আমি যদি বিএনপি ছাড়ি, দলের অনেকে আমার সঙ্গী হতে পারে। বিএনপিরও কিছু কিছু এমপি আছেন, যারা দলে অবমূল্যায়িত হয়েছেন, তারা আমাকে অনেকে অ্যাপ্রোচ করেছিলেন। তবে আমি এ ধরনের কোনো পদক্ষেপ নিতে চাইনি। এখনো চাই না। আমি বিএনপি করি, বিএনপি করেই যাব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বিএনপির রাজনীতিতে থাকবেন কিনা, জানালেন মেজর হাফিজ

আপডেট সময় ০৪:৩২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪